1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়ার ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন

লৌহজংয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি সালাম আজাদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সাথে লৌহজং উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে।
 সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সংকট, চাহিদা নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ। সে সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের নিকট দ্রুত এ সব সমস্যা সমাধানের আহ্বান জানান। পরে সাংসদ আব্দুস সালাম আজাদ খুব দ্রুত নানান সংকট, চাহিদা পূরণ করবার আশ্বাস দেন। এছাড়া এলাকায় মাদক নির্মুল, নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ, কৃষি জমি ভরাট বন্ধ ও পানিবদ্ধতায় খাল খনন বিষয় আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাসির ছাত্তার, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর, প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল পদ্দার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, পল্লী বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তা (ডিজিএম) মুহাম্মদ মনসুর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশল সৈয়দ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, সমাজ সেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, শিক্ষা কর্মকর্তা এনায়েত রহমান, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শহিদুল রহমান শিকদার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, হলদিয় সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিমুলিয়া ঘাট বন্দর কর্মকতা নিয়াজ মো. খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রমুখ। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park