1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টংগীবাড়ী উপজেলার কান্দাপাড়া এলাকার কুন্ডের বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. শহিদ বেপারী (৩২) ও আব্দুল বাতেন (৪৩)। দুজনই টংগীবাড়ী উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলা ডিবির একটি দল এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। কুন্ডের বাজার এলাকার মৃদুল শেখের ভাঙারি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে জেলা পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য দিতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তথ্য দিতে জেলা পুলিশের কন্ট্রোল রুম নম্বর ০১৩২০০৯৪২৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park