1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে পুলিশের মাদক বিরোধী অভিযান, ২ কেজি গাঁজা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

আড়াইহাজারে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। শুক্রবার বিকালে বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ।
আটককৃতর নাম মো. শহিদুল ইসলাম (২৮)। সে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি, এক মাদক ব্যবসায়ী বিশনন্দী ফেরিঘাটে বিআরটিসি বাস কাউন্টার সামনে পাকা রাস্তার উপরে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. শহিদুল ইসলামকে আটক করা করা হয়। পরে তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
তিনি আরও বলেন, আটককৃত দীর্ঘদিন যাবৎ আড়াইহাজারসহ আশপাশের এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park