আড়াইহাজারে আন্তর্জাতিক ফ্রæট অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড ‘সানকুইক’র অত্যাধুনিক কারখানার উদ্বোধন করেছে এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড। এসিআই লিমিটেড এবং ডেনমার্কের জুস জায়ান্ট কো-রো এএস এর যৌথ বিনিয়োগে তৈরি ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’র প্রথম কারখানা এটি। মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) সকালে আড়াইহাজার উপজেলার গোপালদী বরসদারদিয়া প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, কো-রো এএস এর প্রেসিডেন্ট সোরেন হোম জেনসেন, কো-রো এএস এর এশিয়া রিজিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোরেন রোওন, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিলস রনো সহ উভয় প্রতিষ্ঠাতা কোম্পানির বিশিষ্ট নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ