1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে না.গঞ্জে মেট্রোরেল আনতে হবে…………. হুইপ বাবু এমপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, আড়াইহাজারের মানুষের প্রত্যাশা ছিলো অনেক। আমি আজকে যখন আড়াইহাজারে প্রবেশ করি তখনই মানুষের মধ্যে উত্তেজনা দেখতে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংসদের হুইপ এর দ্বায়িত্ব দিয়েছেন, তারই বহিঃপ্রকাশ পেয়েছে আজকে। আড়াইহাজারের লাখ লাখ মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াইহাজারের মানুষের মনের খবর রাখেন। তিনি খবরা খবর রাখেন বলেই এই এলাকার মানুষের পক্ষ থেকে আজকে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেনো আমাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য, আমি আমার দায়িত্বটা শতভাগ সত্যতার সাথে পালন করতে পারি।
জাতীয় সংসদের হুইপ হওয়ার পর প্রথম বারের মত আড়াইহাজারে আসার পর রবিবার (৪ ফেব্রæয়ারি) উপজেলার ডাক বাংলায় গার্ড অব অনার প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বাবু বলেন, আমার প্রতিশ্রæতি একটাই আড়াইহাজারের মানুষ যত ভালো থাকতে পারবে, বাংলাদেশের মানুষ যত ভালো থাকবে, বঙ্গবন্ধুর কণ্যা যেনো খুশি হতে পারেন সেটি আমি দেখতে চাই। আড়াইহাজারের মানুষ যাতে বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে, আগামী দিনের উন্নয়ণের মাইলফলক দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে আমাদের আড়াইহাজার যাতে পিছিয়ে না যায় সেই চেষ্টাটাই করবো। নারায়ণগঞ্জ আমার গর্বের জায়গা, এটা বিশেষ শ্রেণির জেলা। এই জেলাকে বঙ্গবন্ধুর কণ্যার পরামর্শে আমরা তার দেয়া রাস্তাঘাট, হসপিটাল, রাস্তার প্রশস্তকরণসহ প্রায় সব কাজই কিন্তু আমরা পেয়েছি। এমনকি আজকে মেঘনার ৩য় ব্রিজটি আমাদের আড়াইহাজারে হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ যা যা প্রয়োজন বঙ্গবন্ধুর কণ্যা কিন্ত তাই দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে মেট্রোরেল আনতে হবে। নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাইল্লাহ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park