1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে আপন বোনকে পিটিয়ে হত্যা, ভাই আটক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

আড়াইহাজারে আপন ভাইয়ের হাতে পিটিয়ে বোন নাসিমা আক্তারের মৃত্যুর ঘটনায় আমজাত (৪০) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (২ ফেব্রæয়ারি) জেলার আড়াইহাজারে হতে তাকে আটক করা হয়। আটককৃত আমজাত হলেন, আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী শান্তিপুর এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে এবং এ ঘটনার মামলার প্রধান আসামী।
র‌্যাব জানায়, আড়াইহাজারে আপন ভাইয়ের মারপিটে বোন নাসিমা আক্তার নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটে। গত বছরের ২৯ অক্টোবর সকাল ১২টায় আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে পারিবারিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটে। জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ও পূর্ব শত্রæতাকে কেন্দ্র করে নিহত নাসিমা আক্তারের সাথে তার ভাবী নার্গিসের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নিহত নাসিমার আপন ভাই নাসিমাসহ ৪ জনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনায় নাসিমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ঘটনার দু দিন পর ৩১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম নাসিমা আক্তার মারা যান। এই ঘটনায় নিহত ভিকটিম নাসিমা আক্তারের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। হত্যাকাÐের সাথে জড়িত প্রধান আসামী মোঃ আমজাত (৪০)সহ অন্যান্য আসামীরা হত্যাকাÐের পর থেকে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি গোয়েন্দা টীম প্রধান আসামিকে গ্রেফতার করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park