1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দল করতে গিয়ে নিজের একটা বাড়ি করতে পারি নাই: এড. খোকন সাহা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, দল করতে গিয়ে নিজের একটা বাড়ি করতে পারি নাই, আনোয়ার ভাইও ভাড়া বাসায় থাকেন। রাজনতি করার কারণে পরিবারের প্রতি যে দায়িত্ব, সেটা ঠিক মতো পালন করতে পারি নাই। সেখানে আমরা কি পেলাম? আজকেও দলের মধ্যে আমাদের বিরুদ্ধে কথা বলা হয়। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। কেউ যদি প্রমান করতে পারে, অবৈধ টাকার একটা পয়সা যদি আমার কাছে পায়; তাহলে রাজনীতিকে ছেড়ে চলে যাবো। আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জুলাই) বিকেলে ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

খোকন সাহা বলেন, ঘরে বাইরে দুর্নীতিবাজের সংখা বৃদ্ধি পেয়েছে। সেই হাইব্রিডরা মোটা-তাজা হচ্ছে। তাদের দমন করা উচিত। নেত্রী দলের কাছে সাহায্য চেয়েছেন। আমি বলবো, নারায়ণগঞ্জ থেকে অভিযান শুরু করুন। আমি এবং আনোয়ার ভাই প্রস্তুত। সর্ব প্রথম আমাদের দুই জনের সম্পদ, আমাদের পরিবারের সম্পদ অনুসন্ধান করা হোক। আমি নিয়মিত সরকারকে আয়কর দেই। দেশকে ভালোবাসি তাই কখনো দুর্নীতি করি নাই, স্বজনপ্রীতি করি নাই।

তিনি আরও বলেন, দলটাকে বিভাজন করার চেষ্টা চলছে। তাই সাবধানে থাকবেন আর কোন অপশক্তিকে কাছে আসতে দিবেন না। শামীম ওসমানকে নিয়ে কথা হয়। আমি বলেছি, শামীম ওসমান জাতীয় পর্যায়ের নেতা। সে নেত্রীর নির্দেশ মোতাবেক কাজ করে। তাকে কেন এই নোংরা রাজনীতিতে টানছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। কারণ সে সব সময় নেতাকর্মীদের নিয়ে চিন্তিত থাকেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে ২৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান কমলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান সজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর তাতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম শাহেদ, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা খান মাসুদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park