1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ প্রচারণার যাত্রা শুরু হয় উপজেলার মালির অংক বাজার থেকে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ঘোরদৌড় বাজারে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় দলীয় প্রতীক হাতপাখার পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় করা হয়।
হাতপাখা প্রতীকের প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুন্সীগঞ্জ-২ আসনের প্রার্থী কেএম বিল্লাল। তিনি বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। জনগণের সমর্থন পেলে দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তারা ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর লৌহজং উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম খান, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মনসুর আহমেদ মুসা, সেক্রেটারি ও সমন্বয়কারী মো. আল-আমিন বেপারী, লৌহজং উপজেলা শাখার দ্বীনি সংগঠন প্রতিনিধি মুফতি আসাদুজ্জামান বিক্রমপুরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park