1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার ও ন্যায্য শাসন প্রতিষ্ঠিত হবে: আব্দুস সালাম আজাদ

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মন্তব্য করেছেন, জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৪ তম দফা-নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের অংশ হিসাবে, আমাদের মা-বোনদের দেয়া হবে “ফ্যামিলি কার্ড”।
 শনিবার (১১ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা মহিলা দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা করেন৷ তিনি বলেন বিএনপি জনগণের দল৷ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা আগামী প্রজন্মের জন্য একটি রোডম্যাপ। এই দফাগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার ও ন্যায্য শাসন প্রতিষ্ঠিত হবে। আব্দুস সালাম আজাদ বলেন নারীরা চিরকালই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নারীরাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই আমাদের নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া আকতারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আকতার বীনা৷
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, আয়েশা আলম নার্গিস৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লাহ্, ওমর ফারুক অবাক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক  বাবুল সারেং, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন হাওলাদার, তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাগর ব্যাপারী, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুজ্জামান লাভলু, কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য  সচিব বীর মুক্তিযোদ্ধা আরমান খান পান্নু, ফিরুজ আলম মিয়া, আজিজুল জলিল জুয়েল, আবু তাহের মৃধা, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন৷ ##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park