1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এই সরকারের আমলে বড় বড় চোর জন্ম হয়েছে: গিয়াসউদ্দিন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, একটি বিষয় দেখেন। আমরা এখানে সাবাই কিন্তু নির্যাতিত, তবে সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের নেতা তারেক রহমান। মা মৃত্যু অবস্থায়, তার পরেও দেশে আসতে পারছেন না। কত বড় অভাগা হলে তারেক রহমান আজকে এই অবস্থায় আছেন। তাই আমি বলবো, আমরা যে যতই নির্যাতিত হই না কেন; তারেক রহমানের মতো কেউ নির্যাতিত না।

তিনি বলেন, এই সরকারের আমলে বড় বড় চোর জন্ম হয়েছে। এর আগে কখনো কেউ এত পরিমানে লুট করতে পারেনি। আস্তে আস্তে তাদের ইতিহাস বের হয়ে আসছে। আজ তাদের সৃষ্ট চোরদের তারা নিজেরাই প্রত্যাখ্যান করছে। এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে। তারা যখন এই লুট করছিলো তখন আপনারা কি করছিলেন? নাকি আপনারা এই লুটের টাকার ভাগ নিয়ে আনন্দ করছিলেন। এদের বিচার একদিন এই দেশের জনগন করবে। এই সরকার যতদিন ক্ষমতা থেকে না সরবে, ততদিন আমরা আন্দোলন করে যাবো।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রোববার (২৩ জুন) বাদ আসর গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ এর মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park