মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমাদের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত পরশু রাতে অসুস্থ হওয়ার পর উনাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই আমরা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। শুধু আজকে নয় আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজের পর বেগম জিয়ার জন্য দোয়া করবেন। জিয়াউর রহমান ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। দেশে উন্নয়নের ধারা বয়ে আনতে এককভাবে ও পরিবারের স্বজনরা মিলে নেত্রীর জন্য দোয়া করবেন। রবিবার (২৩ জুন) আমলাপাড়ায় বাদ আছর একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ