1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দৈনিক জনদর্পণ পত্রিকার পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার: মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক জনদর্পণ পত্রিকার পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এসময় বৈঠকে পরিচালনা পর্ষদের সকলের সম্মতিক্রমে আট (০৮) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের কমিটি গঠন করা হয়।গঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো: জসীম উদ্দিন কে। এছাড়াও অন্যান্য উপদেষ্টারা হলেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বি আর পাওয়ার জেন এর পরিচালক বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা, পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: নাজমুল হক, কেন্দ্রীয় ওলামা লীগের সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের তাফসীরকারক মাওলানা মো: মহিউদ্দিন খান ফারুকী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, এমআই টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলী ইমতেজাম মাসুক, মারিয়া ফিলিং স্টেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান।

এসময় পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন, সম্পাদক মো: রবিউল হক, ডিএমপির উপ-কমিশনার মো: মতিয়ার রহমান, ব্যবস্থাপনা সম্পাদক রিদুয়ানুল হক, বার্তা সম্পাদক মো: নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আহসানুল হাবিব সোহাগ, ক্রীড়া সম্পাদক মন্ডল মোঃ মহিউদ্দিন সানী প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park