1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে লৌহজংয়ে ইসলামি আন্দোলনের পথসভা-আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমারভোগ ইউনিয়নের উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে পরিবর্তিত কল্যাণময় নতুন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে পথসভা গাণমিছিল তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও আন্দোলনের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে৷

মঙ্গলবার দুপুরে উপজেলায় আল কারীম একাডেমী অ্যান্ড ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে ইসলামী আন্দোলন কুমারভোগ ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ রাসেল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ উদ্দিন পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী সদস্য আলহাজ কে এম বিল্লাল হোসাইন বলেন, জুলাই বিপ্লব ছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক চেতনার সূচনা এই বিপ্লব তরুণদের নতুন বাংলাদেশ গঠনের জন্য অনুপ্রাণিত করবে৷ আমরা যদি হাতপাখা প্রতীকে নির্বাচিত হই ইনশাআল্লাহ ঘুষ খাব না কোনো দুর্নীতিতে জড়াব না৷ আমরা দেশকে ইসলামের আলোকে পরিচালনা করব যেখানে থাকবে ন্যায়বিচার সত্য আদর্শ ও মানবিকতা৷ আমাদের একমাত্র লক্ষ্য হাতপাখার বিজয়ের মাধ্যমে দেশে ইসলাম কায়েম করা এই লক্ষ্যে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান৷ এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী গাজী রফিকুল্লাহ বাদল, সহ-সভাপতি মাওলানা মুনসুর আহমেদ মুসা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আজিজুল বেপারী, সদস্য সেন্ট্রাল শরীয়াহ বোর্ড আলহাজ হায়দার আলী, কুমারভোগ ইউনিয়ন সহ-সভাপতি কে এম মাসুদ রানা৷ অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷ ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park