1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডহরী-তালতলা খাল দিয়ে বালুবাহী জলযান বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন৷ রোববার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়৷
 মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।
ইউএনও মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গনি, পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান, মাওয়া কোস্ট গার্ডদের কন্টিনজেন্ট কমান্ডার মো. আউয়াল, নৌ-পুলিশের এস আই মামুন, গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খোমেনী, নায়েব শামসুদ্দিন, গাঁওদিয়া পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. টিটু শিকদার, কলমা ইউপি সদস্য হামিদ চাকলাদার (লাট্টু মেম্বার), সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,নায়ের, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন৷
বৈঠকে (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, গত রোববার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি মিটিংয়ে ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়৷ জেলা প্রশাসনের নির্দেশে এখন থেকে ডহরি-তালতলা খালে অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকায়বাসী যৌথভাবে কাজ করবে।
উল্লেখ্য গত ২০২৩ সালের ৫ আগষ্ট রাতে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় একটি বাল্কহেড পিকনিকের একটি  ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাথে সাথে ডুবে যায়। এ দুর্ঘটনায়  ৪৬ জন যাত্রীর মধ্যে নারী-শিশু সহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ খালে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করে৷ এছাড়া এলাকাবাসীর অভিযোগ দিন-রাতে বেপরোয়াভাবে চলে বাল্কহেডগুলো। এতে খালের দুই তীর ভাঙন শুরু হয়েছে৷ অতিরিক্ত বাল্কহেড চলাচলে প্রতিদিন ঘটছে কোনা কোনা দুর্ঘটনা৷ এর আগে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলের কাছে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রী নিয়ে খেয়া নৌকা ডুবির ঘটনায় নারী শিশু জনপ্রতিনিধি ব্যাবয়ায়ীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে৷ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়ানো এই বাল্কহেডর কারণে এ নদী গুলো মৃত্যুপুরিতে পরিণত হয়েছে৷##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park