1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট থেকে আশরাফ চৌধুরী সজিব (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে নাসিক ৭নং ওয়ার্ড এলাকার কদমতলী ১০ তলা বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটের বারান্দার গ্রীলের সাথে ফাঁস দেয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয় হয়।

নিহত সজীব কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে প্রায় ২ বছর যাবত কদমতলী ১০ তলা এলাকার একটি বিল্ডিংয়ে ৬ষ্ঠ তলায় ভাড়াটিয়া হিসেবে রুমমেটের সাথে বসবাস করতো। নিহত সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানায় তার সহপাঠীরা।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন জানান, স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তা থেকে ১০ তলা ফ্ল্যাটের ৬ষ্ঠ তলার বারান্দায় এক যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা সকাল ৯টায় লাশ উদ্ধারে যাই। লাশটি বারান্দায় ঝুলন্ত থাকা অবস্থায় পেয়েছি। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম আবু বকর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park