1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

‘লাখো কন্ঠে শপথ পাঠ’ লৌহজংয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই ) লৌহজং উপজেলার পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ৷ সমাজে নারীর অংশগ্রহণ, অধিকার সচেতনতা এবং নিরাপদ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ‘লাখো কন্ঠে শপথ পাঠ’ মূলত নারীর জাগরণ, প্রতিবাদ এবং নেতৃত্ব প্রদানের একটি প্রতীকী আহ্বান। এ আয়োজনের একটি উল্লেখযোগ্য দিক ছিল নারীদের সাহসী অংশগ্রহণ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা এবং উৎসাহ প্রদান। ব্যানারে থাকা ‘সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে’ বার্তাটি ছিল এই অনুষ্ঠানের মূল প্রেরণা। এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ উজ্জ্বল মুন্সী, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার৷ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মেয়েরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park