1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন নাসিক ৮নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিল

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলাসী আন্দোলন বাংলাদেশ নাসিক ৮নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা। গতকাল শুক্রবার রাত ১২টায় গোদনাইল তাতখানা বউ বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌধুরীবাড়ী বাসষ্ট্যান্ড গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সংগ্রামী সভাপতি সোহেল প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ৮নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আলহাজ¦ খালেদ রনি, সেক্রেটারী হাবিবুর রহমান, সহ-সভাপতি আবু হানিফসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী বোস লেনে ‘সোহানা মেটাল’ নামে একটি দোকান রয়েছে সোহাগের। তিনি পুরোনো অ্যালুমিনিয়াম সিট, তামা, পিতল, দস্তা, রাং, সিসা ইত্যাদি বিক্রি করেন। এলাকায় তাঁর গুদামও রয়েছে। ব্যবসার আধিপত্য নিয়ে মঙ্গলবার রাতে তাঁর গুদামে গিয়ে প্রতিপক্ষ গুলি ছোড়ে। এর পর গত সন্ধ্যা ৬টার দিকে রজনী বোস লেনে একদল লোক তাঁকে আটক করে, সেখান থেকে মারধর করতে করতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটক এলাকায় নিয়ে যায়। হাসপাতাল চত্বরের ভেতরে নিয়ে ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালের সামনে ফেলে যায় হামলাকারীরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park