1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ মহানগর জাসাসের মানববন্ধনে সদস্য সচিব আকাশ প্রধানের নেতৃত্বে মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের যোগদান

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহানগরের সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর জাসাস সভাপতি মো. স্বপন চৌধুরী। মানববন্ধনে মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন সঞ্চালনা করেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাহ মো. বেলাল হোসেন।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের মানববন্ধন সফল করতে সিদ্ধিরগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে মানববন্ধনে যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব, থানা কৃষকদলের সাবেক যুগ্ন-আহবায়ক আকাশ প্রধান। আকাশ প্রধানের নেতৃত্বে মিছিলে আরো ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহবায়ক শামীম ঢালীসহ আরো অনেকে। মানববন্ধনে যোগদানের সময় সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়ে অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একটি গোষ্ঠী শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। যা একটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের নমুনা। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দেব না। আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে মহানগর জাসাসের নেতৃত্বে রাজপথ থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলবো। এ সময় আকাশ জাসাসের সকল নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহবান জানান।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park