শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বৃহস্পতিবার (২৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বুধবার (২২ মে) সন্ধ্যায় অসুস্থজনিত কারণে রাজধানীর বনশ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতলে ভর্তি হয়েছেন বরকত উল্লাহ বুলু। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ