আজ বুধবার (২২ মে) দুপুরে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। সরকারের ভয়াবহ দুর্নীতির প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়েছে।
তিনি আরো বলেন, ‘ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ একজন নেতা। পুরো জীবনকে দীনের পথে ব্যয় করে গেছেন।
পরে মরহুমের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, এইচ এম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী নজরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম মোল্লা, মাওলানা লিয়াকত আলী, আল-আমিন, ওমর ফারুক যশোরী।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ