1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মহানগর আওয়ামিলীগ ও জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (০৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার নেতৃত্বে মহানগর আওয়ামিলীগ ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন। তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল আমিন রনী, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের যুগ্ম আহবায়ক এড.জাহাঙ্গীর আলম, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি ও শ্রমিকলীগ নেতা মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা এস.এম নয়ন হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা পাপন সরকার, নাসিক ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শিবলু শেখ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park