1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এখন আর চুপ করে বসে থাকার সময় নেই : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
মহান মে দিবসে গণতন্ত্র ও ভোটার প্রতিষ্ঠার আন্দোলনে সকল রাজনৈতিক দলসহ গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই মহান মে দিবসে সকল রাজনৈতিক দল ও সংগঠন, মত ও পথ, শ্রমিকসহ দেশের সকল মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং শ্রমিকদের অধিকার আদায় করব।’ আজ বুধবার (১ মে) নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রাপূর্ব শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সমাবেশ শেষে শ্রমিক দলের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই মহান মে দিবসে আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা এসব সময় এই দিবসটি পালন করছি, যখন সারা দেশ, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত এমন সময় দিবসটি পালন করছি, যখন দেশটা দ্বৈত দানবের করলে পড়ে তছনছ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের দিনের বক্তব্যে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, যখন আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন, ‘কী এমন ঘটল অতি বাম এবং অতি ডান একসাথে আমাদের পদত্যাগ চায়?’ আপনারা সমস্যাটা বুঝতে পারেন না কী ঘটেছে অথবা বুঝেও না বোঝার ভান করেন আজকে শুধু অতি বাম আর অতি ডান নয়, হিন্দু বৌদ্ধ নয়, সমগ্র দেশের মানুষ মনে করছে তাদের ন্যূনতম অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park