1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মধুখালীতে পঞ্চপল্লীর ঘটনায় নিহত দুই ভাইয়ের খুনিদের সর্ব্বোচ্চ শাস্তি দাবী করেছেন বিএনপি’র তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীর কৃষ্ণনগর গ্রামে দুইভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্ব্বোচ শাস্তি দাবী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গঠিত তদন্ত কমিটি।
বুধবার (০১ মে) দুপুর ১২টায় বিএনপি’র গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরি, বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা ও তদন্ত কমিটির সদস্য বিজন কান্তি সরকার, বিএনপি.র সাংগাঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েসনের সাবেক সম্পাদক ও বিএনপির কেন্দ্রিীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দ্র দাস অপু সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে নিহত দুই আশরাফুল (১৯) ও তার ভাই আসাদুল (১৫)এ উপজেলার চোপেরঘাট গ্রামের বাড়ীতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের খোঁজ-খবর নেন এবং সমবেদনা জানান।তারা নিহত দুই ভাইয়ের পিতার শাহজাহান খানের কাছে নুশংস্য এই ঘটনার বিবরণ শোনেন এবং ঘটনার বিষয়ে অবহিত হন। এসময় তারা নিহত পরিবারের পক্ষে নিহতদের পিতা ও মাতার হাতে নগত ৫০ হাজার টাকা তুলে দেন এবং নিহত দুই ভাইয়ের কবর জিয়ারত করেন।

তদন্ত শেষে তারা স্থানীয সাংবাদিকদের বলেন, আবহকাল থেকে আমরা এদেশে সম্প্রতির সাথে বসবাস করছি। কিন্ত সম্প্রতিকালে মধুখালীর পঞ্চপল্লীতে ঘটে যাওয়া এ ঘটনা ইহিাসের নির্মমতম, বর্বচিত ঘটনা। বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমাদের গঠিত তদন্দ কমিটি বিভিন্ন মাধ্যম ও বিভিন্নভাবে তদন্ত করেছি এবং করছি আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। সঠিক সময়ে আমার তদন্ত রিপোর্ট দলের কাছে পেশ করব। সেই সাথে এই বর্বচিত ঘটনার সাথে জড়িতদের সর্ব্বোচ্চশাস্তি দাবী করছি। ক্ষতিগ্রস্থ্য পরিবারের প্রতি বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে।

বিএনপির তদন্ত কমিটির সাথে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির সহ সায়গঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, যুবদলের সহআইন বিষয়ক সম্পাদক আ্যাড. নুরে আলম সিদ্দিকী সোহাগ ও ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব রায় জয়, জেলা নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোদারেস আলী ইশা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, জুলফিকার হোসেন জুয়েল, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরি ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, জেলা যুবদলের সাবেক সহভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, সাংগাঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যাসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ১৮ এপ্রিল রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুনের অজুহাত দেখিয়ে দুইভাই পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park