1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কিছু কথা শুনলাম, আমলে নিলে মাঠে নামতে পারবেন না: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বন্দর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পুর্ণ করার জন্য হুশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, আমার খুব বেশি ঘৃণা লাগে যখন কেউ বলে টাকা দিয়ে নির্বাচন করা যায়। এই জনগণ কি এত সস্তা? যে কয়েকটা টাকার জন্য নিজেদের ঈমান বিক্রি করে দিবে। তবে এখানে এসে শুনলাম কেউ কেউ কিছু কথা বলছে। কথা গুলো যদি আমরা আমলে নেই, তাহলে আগামীকাল থেকে কেউ কিন্তু মাঠে নামতে পারবেন না। আমি সেলিম ওসমান না। আমরা জানি কি করতে হবে। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। যার কপালে লেখা আছে সে নির্বাচিত হোক।

এ সময় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেটা তোমরা দেখবা।’

বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ আছর বন্দর নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বন্দর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শামীম ওসমান বলেন, কেউ কেউ উদ্দেশ্যমূলক ভাবে কিছু কথা বলছেন। আমি কারো ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই না। আমি আরো দুইটা মুখ এখানে আশা করেছিলাম। এটা তো কোন দলের প্রোগ্রাম না, এটা মিলাদ মাহফিল। এখানে সবাই আসবে। বিভিন্ন কারণে হয়তোবা তার আসেন নাই, সেটা তাদের ব্যাপার।

শামীম ওসমান বলেন, ‘আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে অনুরোধ করছি, ঈমান কেউ বিক্রি করবেন না। কারা কারা নির্বাচন করছে আমি জানিও না। আজকে এখানে এসে কিছু কথা শুনলাম। আমার বড় ভাই সেলিম ওসমানের সামনে কেউ কেউ কিছু কথা বলেছেন। এই কথাগুলো শোনার পরে যদি আজ আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান না হতো, তাহলে হয়তো আমি আজ একটা সিদ্ধান্ত দিয়ে যেতাম। কিন্তু সেই কাজটা করবো না। তাই যারা কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন। কারণ মুখের বুলি ও বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে আর ফেরানো সম্ভব নয়। আর এটাই শেষ না সামনে আরো সময় আছে। মিলেমিশে ছিলেন, মিলেমিশে থাকেন।’

তিনি বলেন, শামীম ওসমান আরও বলেন, নির্বাচনে কেউ মহরা দেখাবেন না। যদি আমরা ক্ষমতাসীন দল হয়ে ক্ষমতা দেখাতাম তাহলে কিন্তু কেউ নির্বাচন করতেন না। আমরা কাউকে হ্যাঁ/না বলি না। রাজনীতি যদি ক্ষমতার জন্য হয় তাহলে আমি চাইনা আমার সন্তান কিনবা সেলিম ভাইয়ের সন্তান কেউ রাজনীতি করুন। রাজনীতি যদি কাউকে ভালোবাসার জন্য করা হয়, সেটা হচ্ছে ইবাদাত।

প্রয়াত আওয়ামী লীগ নেতা কাজিম উদ্দিনকে স্মরণ করে শামীম ওসমান বলেন, কিছুদিন আগে কাজিম ভাই ও রশিদ ভাই আমার বাসায় এসেছিলেন। আমি রশিদ ভাইয়ের সামনেই কাজিম ভাই কে বলেছিলাম, ভাই নির্বাচনটা এবার আপনি করেন। রশিদ ভাই পাশেই বসা। কাজিম ভাই বললেন, না ভাই; রশিদ ভাই মুরুব্বি নির্বাচনটা উনি করুক। এটাকে বলে রাজনীতি। আমি ঐদিন কাজিম ভাইয়ের কাছ থেকে শিখেছি।

শামীম ওসমান বলেন, আমরা কিছু কাজ করতে চাই, বড় বড় অনেক কাজ নিয়ে আসছি। এইমাত্র যখন আমরা এখানে বসা, তখন আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের জন্য নির্দেশ এসেছে। বন্দরের নির্বাচনে স্বশরীরে অবস্থান করার জন্য। অন্য সহযোগী সংগঠনের কাছেও ওই নির্দেশ আসবে। আমি একটা কথা বলতে চাই। নির্বাচনের সময় বিনা কারণে আমাদের ছবি ব্যবহার করবেন না। যার যার মত সে সে নির্বাচন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park