1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শাহেদ-বাবুর মুক্তি চেয়ে না.গঞ্জ মহানগর বিএনপির বিবিৃতি

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুকে তুলে নিয়ে গেছে ডিবি; এমন অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।শনিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবিৃতিতে এ প্রতিবাদ জানান মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে শাহেদ আহমেদ ও মমিনুর রহমান বাবুসহ গ্রেপ্তারকৃত সকল বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানাই। বিবৃতিতে আরো বলা হয়, তারা চাচ্ছে মামলা হামলা আর গ্রেফতারের ভয় দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করা। নারায়ণগঞ্জ বিএনপিকে দুর্বল করে দিতে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। মামলা হামলা আর গ্রেফতারের ভয় দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করা যাবে না। এই অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী মত দমনের মিশনে নেমেছে। ইতিহাস সাক্ষী, যে যত বড় স্বৈরাচারীই হোক না কেন, জনগণের দুর্বার আন্দোলনের মুখে সফল স্বৈরশাসকই পালাতে বাধ্য হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park