1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

গোদনাইল পদ্মা ডিপো ইউনিটের উদ্যোগে ঠান্ডা পানি শরবত বিতরণ, সড়কে ছিটানো হচ্ছে পানি

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জ জেলায় বসবাসকারী মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া এসব মানুষদের। প্রখর রোদের তাপে তাদের অনেকেই পানিশূন্যতায় ভুগছেন। এসব মানুষদের পানির চাহিদা মেটাতে খেটে খাওয়া এসব শ্রমজীবী ট্যাংকলরী শ্রমিকদের কথা চিন্তা করে বিশুদ্ধ ঠান্ডা পানি, জুস, ঠান্ডা  শরবত বিতরণ ও প্রখর রোদে পথচলা মানুষকে স্বস্তি দিতে রাস্তায় পানি ছিটানোর কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি: ১৭৫৩) গোদনাইল পদ্মা ডিপো ইউনিটের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে গোদনাইল পদ্মা ডিপো এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন বলেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া আমাদের ট্যাংকলরী শ্রমিক ভাইদের একটু স্বস্তি দিতে বিশুদ্ধ ঠান্ডা পানি, জুস ও শরবত বিতরণ করা হচ্ছে। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এছাড়া রাস্তায় উত্তাপ কমাতে এবং বায়ু দূষণ রোধে পানি ছিটানো হচ্ছে। এই তীব্র গরমে পথচারীদের একটু সতেজ রাখতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আসলাম নামের এক ড্রাইভার দৈনিক সচেতনকে বলেন, এ তীব্র গরমে শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো ইউনিটের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এই কয়েকদিনের তীব্র গরমে রোদের মধ্যে গাড়ী চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে।পথিমধ্যে গাড়ী রেখে পানি কিনে খাওয়ার মতোও পরিস্থিতি থাকে না। তীব্র গরমে তৃষ্ণার্ত আমাদের মত শ্রমিকদের ঠাণ্ডা পানি, জুস, শরবত খাইয়ে তারা আবার প্রমাণ করলো তাঁরা মেহনতী শ্রমিকদের সুখে দু:খে সবসময় পাশে আছে। এদিকে এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ  ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কোষাধক্ষ্য মনির হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক  আসিফ হাসান রিদয়, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ডিপো ইউনিটের অন্তর্ভুক্ত কমিউনিটি পুলিশের সভাপতি রাকিব ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: রাজিব হাসান, মো: হাসান, বাংলাদেশ ট্যাংকলরী পদ্মা ডিপো টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি জাকির ভূঁইয়া,  সাধারণ সম্পাদক মো: নাজিম, সাংগঠনিক সম্পাদক সেন্টু প্রধান, কোষাধ্যক্ষ গোলজার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park