নারায়ণগঞ্জে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি মহানগর ও ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে মহানগর যুবদলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কমিটিগুলোতে আগ্রহীদের জন্য মহানগর ও এর আওতাধীন ইউনিটের ফরম বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে শহরের নগর খানপুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মহানগরের অন্তর্ভুক্ত ইউনিট কমিটিগুলো আরও সক্রিয় করতে নির্দেশ দেয়া হয়। এসময় সভায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ