জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৪ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে তার প্রতিকৃতিতে ইমতিনান ওসমান অয়নের পক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ শ্রদ্ধা নিবেদন করেছে।
রোববার (১৭ মার্চ) শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান সহ জেলা ও মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ