1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে পরোয়ানা মাথায় ঘুরছেন অধিকাংশ বিএনপি নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

গত ২৮ অক্টোবর থেকেই রাজপথে নেই নারায়ণগঞ্জ বিএনপি। শুধু রাজপথ নয় অনেকে এখনো নেই জেলায়। ২৮ অক্টোবর পরবর্তী সময়ে বিভিন্ন থানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের নামে একাধিক মামলায় জর্জরিত হয়ে ফেরারী ঘুরছেন নেতাকর্মীরা।
জানা যায়, সেসব মামলায় হাতেগোনা কিছু নেতাকর্মী জামিন পেলেও অধিকাংশ নেতাকর্মী এখনো রয়েছেন জামিন ছাড়া। তারা মাথায় পরোয়ানা নিয়েই ঘুরে বেড়াচ্ছেন। তবে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা না থাকায় রাজনৈতিক মামলাগুলোতে সেভাবে আর গ্রেপ্তারি কার্যক্রম পরিচালিত হচ্ছেনা। ফলে কিছুটা চিন্তাহীনভাবেই ঘুরছেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, জেলা ও মহানগর বিএনপির অধিকাংশ নেতাই ২৮ অক্টোবর পরবর্তী সময়ে বিভিন্ন থানায় মামলায় জর্জরিত। তারা এসব মামলায় জড়িয়ে নারায়ণগঞ্জের বাইরে ছিলেন দীর্ঘ সময়। তবে এর মধ্যে অনেকেই উচ্চ আদালত থেকে জামিন পেলেও পাননি সমসংখ্যক নেতাকর্মী। তারা চেষ্টা করে যাচ্ছেন। জেলা বিএনপির এক শীর্ষ নেতা জানান, তারা উচ্চ আদালতে জেলা বিএনপির সভাপতিসহ জামিনের চেষ্টা করছেন। এ সপ্তাহেই জামিন পাবেন বলে আশাবাদী তারা। এর মধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করে শুনানি না হওয়ায় বিপাকে আছেন আরো কয়েকজন নেতা।
এদিকে নেতারা জামিন পেলেও আড়াইহাজার থেকে শুরু করে বিভিন্ন থানার অনেক কর্মীদের এখনো জামিন হয়নি। জামিন না হওয়ায় তারাও আছেন বিপাকে কারণ তারা পরোয়ানা নিয়েই ঘুরছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park