নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছে থানা বিএনপি। শনিবার (৯ মার্চ) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্বপাশে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, সহ সভাপতি ডিএইচ বাবুল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, মোস্তফা মেম্বার, জামান মির্জা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ যুব বিষয়ক সম্পাদক মাহাবুব হোসেন, মঞ্জুরুল আলম মুসা, মহিদুল ইসলাম, শহীদুল্লাহ, মোশারফ হোসেন, হাসান রাজা, শিপন প্রমুখ। এসময় লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগ করে জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবাইকে সোচ্চার হতে আহবান জানান নেতাকর্মীরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ