1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নেতাকর্মীরা পাননা তাকে, মহাসচিবের সাথে সাক্ষাৎ খোকনের!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তবে মহাসচিবের সাথে তিনি সাক্ষাৎ করলেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির কোন পর্যায়ের নেতাকর্মীরা তাকে খুঁজে পাননা বলে অভিযোগ রয়েছে। শুধু তাই জেলা বিএনপির নির্বাচনের আগে চুড়ান্ত আন্দোলনে নিজে এবং নেতাকর্মীদের নিয়ে একেবারে নিষ্ক্রিয় ছিলেন এ নেতা। তার নিস্ক্রিয়তায় নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলনে তীব্রভাবে ব্যর্থ হয়েছে বলে নেতাকর্মীদের মত। নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিডিয়া সেলের পেজ থেকে পোস্ট করা একাধিক ছবিতে লেখা হয় ২ ফেব্রিয়ারি বিএনপি মহাসচিবের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সাক্ষাৎ। এদিকে বিএনপি মহাসচিবের সাথে ঠিক কি বিষয়ে সাক্ষাৎ হয়েছে সেটি জানতে গোলাম ফারুক খোকনের মুঠোফোনে ফোন দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাকে অনলাইনে ফোন দেয়া হলেও তিনি ধরেননি। নেতাকর্মীরা জানান, ছবিটি দেখেই বুঝা যাচ্ছে এটি যেকোন বিয়ে বা অনুষ্ঠানের ছবি। সেখানে দেখা হয়েছিল মহাসচিবের সাথে এই ফাঁকে ছবি তুলে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এটি প্রচার করেছেন যে মহাসচিবের সাথে তার সাক্ষাৎ হয়েছে। বাস্তবে তিনি নেতাকর্মী বিবর্জিত একজন নেতা। কারণ নেতাকর্মীরা তাকে খুঁজে পায়না। আন্দোলন সংগ্রামে তার কোন দিক নির্দেশনা ছিলনা উল্টো কেউ মাঠে নামতে চাইলে তিনি নিষেধ করেছেন। তার সময়ে আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যেভাবে ব্যর্থ হয়েছে বিগত কোন সময়ে এমনটি হয়নি। তার ব্যর্থতা ঢাকতেই এখন এসব ছবি পোস্ট করে তিনি নতুনভাবে সামনে আসতে চাচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park