1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সংরক্ষিত আসনে এমপি হতে চান বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে রয়েছেন। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইলা দাসের কন্যা বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা।

আওয়ামী পরিবারের সন্তান বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৮২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছাত্রলীগের ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে তিনি ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে আসেন এবং ২০০৩ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব পদ অর্জন করেন। বর্তমানে তিনি একজন দক্ষ নারী উদ্যোক্তার পাশাপাশি বহু দেশীয় ও আন্তর্জাতিক সেবা সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

জনসেবার মহান ব্রত নিয়ে নারী অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখতে চান তিনি। এ লক্ষ্য সামনে রেখে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

এ বিষয়ে বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা বলেন, আমি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছি। আমার শিক্ষা, আমার অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিচয় যেন কাজে লাগাতে পারি। আমার মা একজন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার বাবা, ভাইসহ সবাই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে আমার শিক্ষা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আমি সমাজের উপকার করতে চাই।

তিনি বলেন, আমাকে যদি সংরক্ষিত নারী আসনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত করেন তাহলে আমি দেশ ও সমাজের উপকার করতে পারব। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরো বেশি সমুজ্জ্বল করতে চাই। সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে পারলে আমি সংসদে নারীদের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখব। নারী শিক্ষা, নারী প্রগতি এবং নারীদের স্বকীয়তা এগুলোর ওপরে কাজ করতে চাই। চাকরিতে যেন নারীদের কোটা সঠিকভাবে প্রতিপালন করা হয় সে বিষয়েও ভূমিকা রাখব। নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park