1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিএনপি নেতা মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাকে সড়ানো হয়েছিল। এটাকে আটক বা গ্রেপ্তার বলা যায় না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’ এরআগে দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি। এ সময় মিছিল থেকে সেখান থেকে মঈন খানকে পুলিশ তুলে নিয়ে যায় বলে দাবি করে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘তাকে (মঈন খান) উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park