1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সের ওরিয়েন্টেশন (ভিডিওসহ)

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২য় ব্যাচের (স্প্রিং ২০২৪) সেশনের প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট ও হিউম্যান রাইটস প্রোগ্রামের ওরিয়েন্টেশন গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ-বিদেশের প্রফেশনালদের জন্য এই প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। তাছাড়া বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারিত হওয়ায় এটি একটি বৈশ্বিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে বিশেষ অতিথি উল্লেখ করেন।

তিনি আরও বলেন যে, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ পেশাদারদের জন্য এই মাস্টার্স প্রোগ্রামটি সময়ের প্রয়োজনে চালু করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী। তিনি আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামের পাঠ্যক্রমের উপযোগিতা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী জনাব সাইফুদ্দিন আহমেদসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park