1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রধানমন্ত্রীকে যা বলেছিলেন ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এমপি নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়ানো তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে মুহূর্তে দুজনের মধ্যে কী কথা হয় তা জানতে বেশ আগ্রহী হয়ে ওঠে সুমনের ভক্ত-সমর্থক ও তাঁর এলাকার ভোটাররা। অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখা নিয়ে মুখ খুললেন আলোচিত এই সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘নেত্রী আপনাকে সালাম করার জন্য আমাকে দুই লাখ ভোট পেতে হয়েছে।’ শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানান। সভায় বক্তব্যের শেষ পর্যায়ে ব্যারিস্টার সুমন বলেন, “প্রথম দেখায় আমি নেত্রীর পা ধরে সালাম করেছি। এরপর নেত্রী আমাকে বলেছেন, ‘কী খবর তোমার?’ তখন বুঝলাম তিনি আগে থেকেই আমাকে চিনেন। সুমন আরো বলেন, ‘নেত্রী আমাকে কেউ আপনার কাছে আসতে দেয় না। আপনাকে সালাম করার জন্য আমার দুই লাখ ভোট পেতে হয়েছে। তখন নেত্রী হাসিমুখে আমাকে দোয়া করে দিয়েছেন। এই দোয়া সামনের পথ পারি দিতে সহযোগিতা করবে। ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার ছবিটি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন, ‘আমি আওয়ামী লীগ করি, কিন্তু কোনো দিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথে এভাবে দেখা হয়নি। অনেকেই বলেছিলেন দেখা করাবেন। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কথা রাখেনি। অবশেষে আমার স্বপ্ন গতকাল পূরণ হয়েছে। আমার রাজনৈতিক জীবনে এটা অবশ্যই বড় পাওয়া। একই দিন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ও মহামান্য রাষ্ট্রপতির দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। রাজনৈতিক জীবনে ১১ জানুয়ারি তাই আমার সবচেয়ে স্মরণীয় দিন।’মতবিনিময়সভায় মাধবপুর উপজেলার সর্বত্র বেশি করে ফলের গাছ লাগানোর পাশাপাশি মাদক প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক মেয়র শাহ মো. মুসলিম প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park