৭৪ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলেছে। সেখানে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গেল বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ