1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দুর্দিনে নেতাকর্মীদের আগলে রেখেছেন সাখাওয়াত-আজাদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় তিন মাস আগে থেকেই মামলা হামলার ভয়ে ঘরছাড়া নারায়ণগঞ্জ বিএনপি। এ সময়ে অনেক নেতাকর্মী মামলায় আসামী হয়েছেন, অনেকে গ্রেফতার হয়েছেন। নেতাকর্মীদের এই দু:সময়ে পাশে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ। নেতাকর্মীদের আইনী সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবার পরিজনের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। এসব কিছুর পাশাপাশি দলীয় কর্মসূচিগুলিও পালন করে গেছেন।

সূত্রে প্রকাশ, গত ২৮ অক্টোবরে ঢাকার সমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মী পুলিশের ভয়ে ঘরবাড়ি ছাড়া। ২৮ অক্টোবরের পরে নারায়ণগঞ্জের ৭টি থানায় প্রায় ২০টির উপরে নাশকতার মামলা দায়ের করা হয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, গ্রেপ্তার হয় শতাধিক। এসব গ্রেফতার নেতাকর্মীদের জামিনের জন্য নি¤œ আদালত ও উচ্চ আদালতের সকল আইনী কার্যক্রম নিজেদের খরচে এবং নিজস্ব লোক দিয়ে করিয়েছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নজরুল ইসলাম আজাদ। সেইসাথে নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর রেখেছেন, প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।

এসব কিছুর পাশাপাশি গত আড়াই মাসের সকল দলীয় কর্মসূচি রাজপথে পালন করেছেন তারা দুৃজন। কখনো নিজে উপস্থিত থেকে আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন, কখনো নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে কর্মসূচি সফল করেছেন। দলের এই চরম দু:সময়ে নারায়ণগঞ্জ বিএনপির অনেক প্রভাবশালী নেতা যখন চোখ বুজে থেকেছেন তখন এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নজরুল ইসলাম আজাদ নেতাকর্মীদের সুখে-দু:খে পাশে এসে দাড়িয়ে তৃণমূলের মনে স্থান করে নিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park