1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রধানমন্ত্রীকে আব্দুল হাই……… আপনাকে না.গঞ্জের পাঁচটা আসন উপহার দেবো

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, আমি নেত্রীকে বলতে চাই আপনি নারায়ণগঞ্জের মধ্যে চারটি আসনে নৌকার প্রার্থী দিয়েছেন। এবং নারায়ণগঞ্জ-৫ আসনে দিয়েছেন সেলিম ওসমানকে। আমি নেত্রীকে গ্যারান্টি দিতে পারি, নারায়ণগঞ্জ থেকে আপনার দেওয়া পাঁচটা আসনেই জয়লাভ করবে। আপনার একটি স্বাক্ষরের কারণে যারা নমিনেশন পেয়েছেন তারা ইনশাআল্লাহ আপনাকে নারায়ণগঞ্জের পাঁচটা আসন উপহার দেবে।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকেল ৩ টায় একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামীলীগের শেষ নির্বাচনী জণসভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞ জানাই আমাদের দলের সভাপতি এবং প্রধানমন্ত্রীকে কারণ সে তার নির্বাচনী শেষ জনসভার এখানে করতে এসেছেন। এই সেই নারায়ণগঞ্জ যেখানে পিতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার অনেক আগেও এসেছেন। দলের প্রতিষ্ঠা পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এটা ইতিহাসের বিরল যে একটি স্বাধীনতা মাত্র ৯ মাসের যুদ্ধে মুক্তি লাভ করেছে। ইতিহাস এটাও বিরল যে একজন মানুষের আহ্বানে ৩০ লক্ষ মানুষ দেশকে স্বাধীনতা এনে দেয়। নারায়ণগঞ্জের মাঠের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনের সমাবেশ করতে এসেছিলেন। শেখ মুজিবুর রহমানের সেই সভা পরিচালনা করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আমরা শেখ মুজিবর বাংলার মুক্তির মহানায়ক বলেছিলাম তখন জাতির পিতা বলতে পারেনি। এখন আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা সুড় পাল্টাচ্ছেন। তারা যখন আগুন সন্ত্রাস দিয়ে মানুষ মেরে আর কোন উপায় করতে পারছে না, তখন তারা বলছে আমরা নির্বাচনকে প্রতিহত করবো না বর্জন করব। বিএনপিরা বলে নির্বাচনের দিন তারা ঘরে বসে পোলাও মাংশ খাবে আর টিভি দেখবেন। আর জনগণকে বলবে ভোট দেবেন না। আমরা চাই এটি একটি সুস্থ সুন্দর নির্বাচন হোক। আমাদের আর চাওয়ার কিছু নাই। আমি শুধু কিতজ্ঞতা জানাই আমাদের নেত্রীকে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেসনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয়পার্টির মনোনিত প্রার্থী সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবং পাট বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলসহ আরো নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park