1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের

নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বিএনপি’র সদস্য ফরম বিতরন অনুষ্টানে আকাশ প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

গতকাল ৫ জুলাই শনিবার বিকালে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ৮নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম শুরু করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডিএইচ বাবুলের সভাপতিত্বে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে চৌধুরীবাড়ী জলসা চাইনিজ রেষ্টুরেন্টের সামনে নাসিক ৮নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরন উদ্বোধন করা হয়। ফরম বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ন-আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। এদিকে ৮নং ওয়ার্ড বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান সফল করতে বিশাল মিছিল নিয়ে অনুষ্টানে যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব, থানা কৃষকদলের সাবেক যুগ্ন-আহবায়ক আকাশ প্রধান। গোদনাইল ভুইয়াপাড়া থেকে আকাশ প্রধানের নেতৃত্বে মিছিলে আরো ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহবায়ক শামীম ঢালীসহ আরো অনেকে।


এদিকে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরনের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র গিয়াস উদ্দিন সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে বলে জানান আকাশ প্রধান। সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জুড়ে বাড়ছে গিয়াসউদ্দিন সমর্থক। আগামী দিনে গিয়াস সমর্থকরা আরো শক্তিশালী হয়ে নারায়ণগঞ্জের ৫টি আসনে গিয়াস উদ্দিনের নেতৃত্বে কাজ করে বিএনপিকে শক্তিশালী করবে বলে আকাশ প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park