দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ চার দফা দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে সিদ্ধিরগঞ্জ নাসিক ৮নং ওয়ার্ড থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক নেতা ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামসুদ্দিন শেখ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল নিয়ে যোগদান করেছে। সমাবেশে তাদের এই উপস্থিতি সিদ্ধিরগঞ্জ নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র রাজনীতির সাংগঠনিক শক্তির জানান দিয়েছে। জানান দিয়েছে সিদ্ধিরগঞ্জ নাসিক ৮নং ওয়ার্ডের মাটি বিএনপি’র ঘাটি, তারেক রহমানের ঘাটি, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের ঘাটি।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর খানপুর এলাকায় অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে দুপুর আড়াইটা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে চাষাড়া রাইফেল ক্লাব সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে মিছিলে অংশ নেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক নেতা ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামসুদ্দিন শেখ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান নেতৃত্বে আসা মিছিল সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তাদের এই শোডাউনে দলীয় নেতা-কর্মীদের বাইরেও জনসাধারণেরও উপস্থিতি দেখা যায়। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা, বিভিন্ন প্লেকার্ড, ফ্যাস্টুন লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের মুখে শ্লোগান ছিলো, নাসিক ৮নং ওয়ার্ড এর মাটি বিএনপি’র ঘাটি। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এর মাটি বিএনপি’র ঘাটি। সিদ্ধিরগঞ্জের মাটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাটি, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের ঘাটি। মামুন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা আছি এক সাথে। মিছিলে উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি রুবেল মাদবর, আওলাদ হোসেন, সহ-সাধারন সম্পাদক আওলাদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ শেখ, বিএনপি নেতা কামাল প্রধান, হাসান, সিদ্ধিরগঞ্জ থানা তাতীদলের আহবায়ক তাজুল ইসলাম, জেলা তাতীদল নেতা আব্দুর রাজ্জাক, নাসিক ৮নং ওয়ার্ড তাতীদলের সাধারন সম্পাদক ইসমাইল মাদবর, নাসিক ৮নং ওয়ার্ড তাতীদলের সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল সাউদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন, যুবদল নেতা রাসেল, মিলন প্রধান, রকি ভান্ডারীসহ বিএনপি ও সগযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ