1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ঢাবিসহ সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে না.গঞ্জে মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নারায়ণগঞ্জ শহরের মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে প্রেস ক্লাবের নিচে সমাবেত হয়ে পরে মিছিল নিয়ে ২নং রেল গেইট আসে শিক্ষার্থীরা। পরে সড়কের মধ্যেই বেশ কিছুক্ষণ অবস্থান করেন তারা। এসময় ‘আমরা না হয় রাজাকার, দুই বেটা স্বৈরাচার’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘শিক্ষার্থীদের উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করার দাবিও জানান তারা।

শিক্ষার্থীদের ব্যানারে উল্লিখিত দাবি ছিল, সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। মিছিল ও সমাবেশে অংশ নেন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ আইন কলেজের ফারহানা মানিক মুনা, রায়হান শরীফ, রাতুল হাসান, ইউল্যাবের ইফাত ইমতিয়াজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park