1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ঢাকায় হরিজন পল্লিতে হামলার ঘটনায় জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নিন্দা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

ঢাকার বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তীব্র নিন্দা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বিমল কান্তি দাস জানায়, ঢাকায় বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লীতে স্থানীয় আউয়াল কমিশনারের নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে গতকাল যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এদেশে শত শত বছর ধরে বসবাসরত হরিজনদের উচ্ছেদ করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হাইকোর্টের নির্দেশনা থাকার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দ দেয়ার নামে উচ্ছেদ তৎপরতা উদ্দেশ্যমূলক বলে সকল মহল মনে করে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে এ ধরনের হামলা ও উচ্ছেদ তৎপরতা বন্ধ করার
জোর দাবি জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে তারা আরও জানায়, ‘একদল ভূমিদস্যু সারাদেশে হরিজন সম্প্রদায় ও দেশের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর আবাস ভূমি থেকে উচ্ছেদ ও অবৈধ ভূমি দখলের পায়তারা করে চলেছে। শত শত কোটি টাকার ভূমি অবৈধ দখল করে চলেছে। এদের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষদের আমরা ঐকবদ্ধ এগিয়ে আসার আহ্বান জানাই।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park