1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

বন্দরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহরস্থ এ এইচ বি ব্রিক ফিল্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা রজু করা হয়েছে। ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা রুজু করেন। এব্যাপারে মামলার বাদী এস আই কামাল হোসেন  জানান, ৯৯৯ এ কল করে জানানো হয়, বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় এক যুবকের লাশ পরে আছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি, কোন যানবাহনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে তা জানা যায় নি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, নিহত ব্যক্তি পাগল প্রকৃতির ছিলেন। বহু দিন যাবৎ সেই এলাকায় বাস করে আসছেন। তার পরিচয় কেউ বলতে পারে নি, তিনি কোথা থেকে এসেছেন কেউ জানেন না। তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে। আমরা নিহতের পরিচয় অনুসন্ধান করছি। ঘাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park