1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বন্দরে কাজলী বেগম (৩০) নামে এক গৃহবধূকে কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুলাই) ভোরে বন্দর উপজেলার পদুঘরে উলাক গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কাজলী বেগম বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।

এঘটনায় নিহতের স্বামী মাসুম মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। সে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, কাজলী বেগম কিস্তির টাকা উঠিয়েছিল। ওই টাকা স্বামী মাসুম নেশার জন্য চাইলে কাজলীর উপর চাপ সৃষ্টি করে আসছিল। কাজলী টাকা দিতে অস্বীকার করায় তাকে সোমবার ভোরে কাপড় কাটার কেঁচি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে মাসুম। এসময় কাজলীর ২ মেয়ে মুনা ও মারজান ডাক চিৎকার করলে এলাকার মানুষ ঘরে এসে মাসুমকে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিন বছর আগেও নেশার টাকার জন্য তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছিল মাসুম। এ ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়া হয়েছিল।

এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, সোমবার ভোরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে মাসুম মিয়া। পরে তাকে আমরা ঘটনাস্থলে গিয়ে আটক করি। তবে এরই মধ্যে সে আত্মহত্যা করার চেষ্টা চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর ছিদ্দিক জানান, হত্যাকান্ডের ঘটনার পর নিহত কাজলী বেগমের মা আয়শা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) আছে। আসামি মাসুম মিয়া আত্মহত্যার চেষ্টা করায় আহত হয়। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park