1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মুস্তাফিজকে দশে সাত দিলেন ওয়াসিম আকরাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স বিবেচনায় বাঁ-হাতি পেসারদের রেটিং করতে গিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দশে সাত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তার কাছে সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
টি-টোয়েন্টি বিশ^কাপে বল হাতে আহামরি কিছুই করতে পারেননি মুস্তাফিজ। বিশ^কাপে ৭ ম্যাচে ২৬ ওভার বল করে ১ মেডেনে ১৪২ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছেন ফিজ। ইকোনমি রেট ৫ দশমিক ৪৬।
বিশ^কাপে মুস্তাফিজের চেয়ে  বাংলাদেশের হয়ে  বেশি উইকেট নিয়েছেন আরও দু’জন বোলার। স্পিনার রিশাদ হোসেন ১৪টি ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব ১১ উইকেট নেন। তৃতীয় সর্বোচ্চ ৮ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজ।
বিশ^কাপে মুস্তাফিজসহ আরও চার বাঁ-হাতি পেসার বোল্ট, ভারতের অর্শদীপ সিং ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের পারফরমেন্স কেমন ছিলো, সেটি জানতে চাওয়া হয় আকরামের কাছে।
স্পোর্টসকিডার এক অনুষ্ঠানে মুস্তাফিজকে নিয়ে আকরাম বলেন, ‘তার অ্যাকশন পরিবর্তন হয় না। সে নিজের মত বল ধরে ও ডেলিভারি করে। আঙুল ওপেন না করেও সে ধারাবাহিক। আবার তার ইনজুরি সমস্যাও আছে। টেস্টেও খুব বেশি পছন্দ করেন না। কিন্তু আমরা টি-টোয়েন্টি ফরম্যাটের কথা বলছি। এখানে সে বেশ ভালো। বিশেষ করে তার কাটার। এখন তো সে নতুন বলে সুইং করাও শিখেছে। এখন সে কিছুটা ভালো করছে। আগে শুধু আড়াআড়ি বল করতো সে।’
বিশ^কাপে আফগানিস্তানের ফজলহক ফারুকির সাথে যৌথভাবে ১৭ উইকেট নেওয়া অর্শদীপকে দশে আট রেটিং দিয়েছেন আকরাম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park