1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কোহলি-রোহিতের এক সাথে অবসর ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

গতরাতে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের শিরোপা জিতেছে  ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয়বারের মত ভারতের শিরোপা জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও দলের সেরা ব্যাটার বিরাট কোহলি।
ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে  ম্যাচ সেরা হন কোহলি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরার ট্রফি নিতে এসে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। তিনি বলেন, ‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটি আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। হয়তো এখন নয়তো আর কখনো নয়। এমন এক পরিস্থিতিতে দলের হয়ে সেরাটা দিতে পেরেছি আমি। ভারতের হয়ে এটিই আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমরা শিরোপা জিততে চেয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দিচ্ছি। এটা তো ওপেন সিক্রেট। বিষয়টি এমন কিছু ছিল না যে আমরা হেরে গেলে ঘোষণা করবো না। পরবর্তী প্রজন্মের জন্য টি-টোয়েন্টি খেলাকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আইসিসি টুর্নামেন্ট জয়ের জন্য আমাদের বড় অপেক্ষা ছিলো। রোহিতের মতো একজনকে দেখুন, সে ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে এবং এটি আমার ষষ্ঠ । এই শিরোপা তার প্রাপ্য।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park