1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর কার্যালয়ে বিয়ে: ৪১দিন পর সহকারী পোস্টমাস্টার বদলি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর কার্যালয়ের ভেতর সহকারী পোস্টমাস্টারের ছেলের বিয়ে ও বউভাত হওয়ার ৪১ দিন পর, নারায়ণগঞ্জের প্রধান ডাকঘর’র বর্তমান সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. শাহ আলমকে বদলি করা হয়েছে। বুধবার (৩ জুলাই) অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ’র সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৪ মে শুক্রবার রাতে সরকারি ছুটির দিন বিয়ের অনুষ্ঠান হয়। পরদিন শনিবার দুপুরে হয় বউভাতের আয়োজন করা হয়। সহকারী পোস্টমাস্টার মো. শাহ আলমকে বদলি করে ঢাকা জিপিও পোস্টমাস্টার (সঞ্চয়) হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের প্রধান ডাকঘর’র নতুন সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার হয়েছেন নাইমুর রহমান। এর আগে নাইমুর রহমান ঢাকা ডাক অধিদপ্তরের প্রাক্তন শাখা কর্মকতা ছিলেন ও বর্তমানে মেট্রোপলিটন সার্কেলে কর্মরত আছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় অবস্থিত প্রধান ডাকঘর কার্যালয়ের ভেতর সহকারী পোস্টমাস্টারের ছেলের বিয়ে ও বউভাত অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে শুক্রবার রাতে সরকারি ছুটির দিন বিয়ের অনুষ্ঠান হয়। পরদিন শনিবার দুপুরে হয় বউভাত। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর কার্যালয়ে মঞ্চ করে বিয়ের আয়োজনসহ বাইরে প্যান্ডেল টানিয়ে অতিথিদের জন্য রান্না করা হয়। কার্যালয়ের ভেতরে বর-কনের জন্য তৈরি করা হয় মঞ্চ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বর ও কনে প্রাইভেইকারে করে ডাকঘর কার্যালয়ে ঢোকেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park