1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল দল : আনোয়ার হোসেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
 উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বন্দর সুরুজজ্জামাল টাওয়ারের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন প্রধান অতিথি বক্তব্যে  প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে  মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল দল। দলের মধ্যে কেউ বিভেজন সৃষ্টি না করে দলের জন্য কাজ করেন। দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান।
নারায়ণগঞ্জ মহানগর ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শহীদ আহাম্মেদের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার  বক্তব্য  মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ খোকন সাহা বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছি। যারা দলের জন্য নিবেদিত তারাই পদ পদবিতে এসেছে। বেশি বারাবারি করবেন না। দলের মধ্যে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। এগুলো বন্ধ করেন। আমার বিরুদ্ধে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি নিয়ে মামলা করে ছিল আইভী। আমি বলেছি মামলা দিলে মামলা লড়ব। এক দিনেও বলি নাই মামলা প্রত্যাহার করেন। কলকাঠি নাড়বেন না। দলের কমিটি নিয়ে শামীম ওসমানকে নিয়ে টানাটানি বাদ দেন। শামীম ওসমান জাতীয় নেতা। তাকে নিয়ে টানা হেচড়া করবেন না। দলের নিয়ম অনুযায়ী কমিটি হয়েছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি হান্নান আহাম্মেদ দুলাল, একই কমিটির  যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব ও জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা, মহানগর আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ও যুবলীগ নেতা খান মাসুদ, মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এড: হাবিব আল মুজাহিদ পলু, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন জসু, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেওয়ান মোহাম্মদ আলী, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরি সদস্য ডালিম হায়দার প্রমুখ। ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার সবুজের সঞ্চলনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবেদ হোসেন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শেখ মমিন, সহ- সভাপতি নূর আলম, যুগ্ম সম্পাদক মাসুম আহামেদ ও বাপ্পী পাঠান,  সাংগঠনিক সম্পাদক সাজু, ২১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাসান, ২২ নং ওয়ার্ড যুবলীগ নেতা সায়মন খান, রায়হান কবির, নূর হোসেন, আলামিন, মাসুদ, আরিফুল ইসলাম অপু ও শান্ত প্রমুখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park