1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহ করায় হুমকি : উদ্বেগ প্রকাশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 222.8631; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহর পর থেকে হুমকিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

৩০ জুন প্রেরিত বিবৃতিতে উল্লেখ করা হয়- গত ২৮ জুন সকালে দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ ও  সমাবেশ করার সময় পুলিশি বাঁধার সম্মুক্ষিণ হন  নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।  এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে উঠিয়ে নিয়ে যাওয়ারও হুমকি দেন দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা বুলবুল। তিনি এসময় ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সেই কর্মসূচির পর থেকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে দুর্নীতিবিরোধী কর্মসূচি না করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। তাদের পরিচয় জানতে চাইলে তারা বলে- ‘আমরা প্রশাসনের লোক।’ তাদের পরিচয়পত্র দেখতে চাইলে নতুনধারার নেতৃবৃন্দকে তুলে নেয়ারও হুমকি দিচ্ছে। এমতবস্থায় ২০১২ সালের ৩০ ডিসেম্বর ‘নতুনধারার অঙ্গিকার-দুর্নীতি থাকবে না আর’ শ্লোগান নিয়ে আত্মপ্রকাশকারী রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ চরম শঙ্কা ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। গণমাধ্যমের পাশাপাশি পুলিশ-প্রশাসনসহ সর্বস্তরের জনগণের কাছে দুর্নীতিবিরোধী রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারার নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয় বিবৃতিতে। নতুনধারার  চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যেই প্রশাসন নতুনধারার দুর্নীতিবিরোধী কর্মসূচিতে বাঁধা দিয়েছে, সেই প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতেও শঙ্কিত হয়ে আছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park