1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

৫ ঘণ্টা পর মোবাইল ইন্টারনেটে ফের চালু ফেসবুক-মেসেঞ্জার

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

পাঁচ ঘণ্টা পর দেশে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার পর মোবাইল ডেটা দিয়ে ফেসবুক ও মেসেঞ্জার চালানো যাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও সংঘাতের ঘটনায় নিহত ব্যক্তিদের বিচারের দাবিতে শুক্রবার গণমিছিল কর্মসূচি ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির মধ্যে আজ দুপুর সাড়ে ১২টার পর থেকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছিল না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় সচল ছিল এসব অ্যাপ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছিল, দুপুরে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।

সন্ধ্যায় ফেসবুক ও মেসেঞ্জার চালানো গেলেও মোবাইল ডেটা দিয়ে টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছে না এখনও। কবে নাগাদ এই মেসেজিং অ্যাপ মোবাইল ডেটা দিয়ে চালালো যাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে তা আবার চালু করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park